সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

বাহুবলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২০৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (বালক অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ এম. রশীদ আহমেদের পরিচালনায় টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমীন, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কদ্দুছ, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সোহেল আহমেদ কুটি ও হুমায়ুন রশিদ জাবেদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, কোষাধ্যক্ষ খন্দকার বাবুল মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শামীনুর রহমান, সাংবাদিক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, জাতীয় মহিলা পার্টির সভাপতি হাসিনা আক্তার প্রমুখ। পরে পুটিজুরী ইউনিয়ন দল বনাম মিরপুর ইউনিয়ন দলের মধ্যেকার উদ্বোধনী খেলায় ৫-০ গোলে জয়লাভ করেছে মিরপুর ইউনিয়ন দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com