বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জের হকার সাত্তারের বোনকে নির্যাতনের ঘটনায় আদালতে মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের পত্রিকা বিক্রেতা সাত্তারের বোন নির্যাতনের শিকার রেহানার আক্তার বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ আদালতে মামলা করেছে। গতকাল সোমবার দুপুরে স্বামী মিনহাজ উদ্দিন, তার বোন জামাই সেলিম মিয়া ও চাচাতো বোন সুলতানাকে আসামি করে এ মামলা করেন। মামলাটি বিচারক আমলে নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য মহিলা বিষয়ক কর্মকর্তাকে আদেশ দেন। বাদি পক্ষে মামলা করেন এপিপি মোঃ আতাউর রহমান। তিনি জানান, জগন্নাথপুর গ্রামের কদর আলীর কন্যা রেহানাকে গত ১২ মে আব্দুল মন্নাফ, তার পুত্র মিনহাজ, সেলিম ও সুলতানাসহ বেশ কয়েকজন রেহানাকে যৌতুকের জন্য মারপিট করে জখম করে আটকে রাখে। কাউন্সিলর আছমা আব্দুল্লাহ ও পুলিশ রেহানাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা করায়। এ ঘটনায় গত শুক্রবার সন্ধ্যার পর শায়েস্তাগঞ্জের কাউন্সিলর সাইদুর রহমানের মধ্যস্থতায় সালিশ বিচার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু রেহানার শশুর বাড়ির লোকজন কেউ না আসায় আদালতে নিরূপায় হয়ে মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com