শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লাখাইয়ে ঘুর্ণি ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ইউএনও

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২০১ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ আকস্মিক ঝড়ে লাখাই উপজেলার স্থানীয় বুল্লা বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন লাখাই উপজেলা নির্বাহি কর্মকর্তা নাহিদা সুলতানা। গতকাল সোমবার সকালে পরিদর্শনকালে তিনি ব্যবসায়ীদের ধৈর্য্য ধরার আহবান জানিয়ে ঘুর্নি ঝড়ে ক্ষতিগ্রস্তদের বিষয়টি উধর্তন কর্র্তৃপক্ষকে অবহিত করণ সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন, ব্যকসের সভাপতি আশিক আহম্মেদ রাজীব, সিনিয়র সভাপতি সাংবাদিক মহসিন সাদেক, সাধারণ সম্পাদক জুনায়েদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাদেক মিয়া, সামসুল আলম মালদার মেম্বার প্রমুখ। এদিকে ক্ষতিগ্রস্থ এলাকার সরবরাহ কৃত বৈদ্যুতিক লাইনে ক্ষতি সাধিত হওয়া বন্ধ থাকা বিদ্যুৎ সরবরাহ লাইন মেরামত করে চালুর চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য রবিবার সন্ধ্যায় আকস্মিক ভাবে সৃষ্ট ঘুর্নি ঝড়ে স্থানীয় বুল্লা বাজার প্রায় শতাধিক অস্থায়ী দোকানপাট এবং প্রায় অর্ধশত স্থায়ী দোকান বিধস্ত হয়েছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com