সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

মাধবপুরে র‌্যাবের অভিযান ২০২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের তুলসীপুর বাজার এলাকায় র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে ২০২ কেজি গাঁজা সহ রাসেল মিয়া (২২) ও তাজুল ইসলাম (৪৮) নামে ২ মাদক কারবারীকে আটক করেছে।
সুত্রে জানা যায়, গতকাল রবিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে, র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার শহিদুল ইসলাম খানের নেতৃত্বে তুলসীপুর বাজারে মাদক ক্রয় বিক্রির খবর পেয়ে অভিযান চালায়। এ সময় উপজেলার আহম্মদপুর গ্রামের আঃ রইছ মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া ও একই গ্রামের তোতা মিয়ার ছেলে তাজুল ইসলামকে আটক করে তাদের হেফাজতে নেয়। পরে তাদের দেওয়া তথ্য মতে কয়েকটি বস্তায় মোড়ানো ২০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব-৯ গ্রেফতারকৃতদের গতকালই বিকালে মাধবপুর থানায় সোপর্দ করেছে। মাধবপুর থানার উপ-পরিদর্শক রাজীব কুমার রায় সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ওয়ারেন্ট অফিসার শহিদুল ইসলাম খান বাদী হয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com