রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তিকরণে মানবাধিকার ও বয়ঃ সন্ধিকালীন স্বাস্থ্য নিয়ে মতবিনিময়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তিকরণে মানবাধিকার ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য নিয়ে ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপ-পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির অধিকার এখানে, এখনই প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ আতাউর রহমান। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির অধিকার এখানে, এখনই প্রকল্পের জেলা সমন্বয়ক মোঃ তারিক আজিজ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট হবিগঞ্জের সহকারী পরিচালক জগদ্বীশ চন্দ্র রায়, খ্রিস্টান মিশনারীর চার্চ মেম্বার পিটার দ্বীগবিজয় সরকার, প্রকল্পের ডিস্ট্রিক্ট ইউথ মবিলাইজার তানিয়া সুলতানা, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক মঈন উদ্দিন আহমেদ। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-মাদ্রাসার ধর্মীয় শিক্ষক, মন্দির ও চার্চের সঙ্গে জড়িত ধর্মীয় গুরু, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি, কিশোর-কিশোরী, তরুণ-তরুণীরা অংশ নেন। মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিকার এখানে, এখনই প্রকল্পের মোঃ জিল্লুর রহমান। মতবিনিময়কালে বক্তাগণ বলেন- কিশোর-কিশোরীদের দৈহিক সুস্বাস্থ্য এবং মানসিক বিকাশ নির্ভর করে বয়স উপযোগী যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক তথ্য এবং সেবাপ্রাপ্তির উপর। কিন্তু অধিকাংশ কিশোর-কিশোরী বয়ঃসন্ধিকালে যে শারীরিক ও মনোদৈহিক পরিবর্তনের মধ্যদিয়ে যায় সে ব্যাপারে তাদের যতেষ্ট ধারণা থাকে না। যদিও জনশুমারী ও গৃহগণনা ২০২২ অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৫৭ শতাংশ জনগোষ্ঠী তরুণ। শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ে এ বিষয়ে আলোচনা থাকলেও তা অনেক সময় এড়িয়ে চলা হয়। ফলে সঠিক ও বিজ্ঞানসম্মত তথ্য না জানার ফলে কিশোর-কিশোরীরা বিভ্রান্তির শিকার হন। ফলে বয়ঃসন্ধিকালের যত্ন, সন্তান জন্মদানের জন্য গর্ভধারণ, পরিবার পরিকল্পনা পদ্ধতি নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। অধিকার এখানে, এখনই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে- কিশোর-কিশোরী ও তরুণ জনগোষ্ঠী/লিঙ্গ বৈচিত্র নির্বিশেষে নিজেদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে চাহিদা ও অধিকারের কথা বলতে পারা এবং সঠিক সিদ্ধান্ত নিতে ও সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করতে তারা সক্রিয় ভূমিকা রাখতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com