স্টাফ রিপোর্টার ॥ মানিকেরআব্দায় টমটম চার্জ দিতে গিয়ে প্রাণ গেলো চালকের। গতকাল বুধবার সকালে সদর উপজেলার মানিকেরআব্দা গ্রামে টমটম অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুলাল সরকার (২৬) নামের এক চালকের। সে ওই গ্রামের যোগিন্দ্র সরকারের পুত্র।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, দুলাল সরকার পেশায় একজন টমটম চালক। প্রতিদিনের ন্যায় সে সকালে গ্যারেজে তার টমটমটি চার্জ দিতে যায়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। তাৎণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।