বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে নকল জুস তৈরির কারখানার সন্ধান ॥ মাল জব্দ

  • আপডেট টাইম বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২২০ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিশারকুল গ্রামে নকল জুস তৈরির কারখানার সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। কৌশিক রায় নামের এক ব্যক্তি আলিশারকুল গ্রামের আলফু মিয়ার বাড়িতে কারখানা খোলে আদিত্য ফুডস নামে নকল জুস তৈরি করে বাজারজাত করে আসছিল।
সোমবার (১৫ মে) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন ভূনবীর ইউনিয়নে নকল জুস কৈরীর কারখানায় অভিযান পরিচালনা করেন। এ সময় আলিশারকুল গ্রামের আলফু মিয়ার বাড়িতে আদিত্য ফুডস নামের একটি নকল জুস তৈরির কারখানায় অভিযানে গেলে কারখানার গেইট ঊহৃ পায় প্রশাসন। অভিযানে খবর পেয়ে কারখানা মালিক কৌশিক রায় পালিয়ে যায়। নকল জুস তৈরির সত্যতা পেয়ে কারখানায় নতুন তালা লাগিয়ে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে স্থানীয় ইউপি সদস্য বেলাল আহমেদের কাছে কারখানার ছবি বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার। পরে ভূনবীর চৌমুহনায় ওই কোম্পানির মালের ডিলার করিম মিয়ার দোকানে অভিযান চালিয়ে নকল জুস পাওয়া যায়। অভিযানের খবর পেয়ে করিম মিয়াও পালিয়ে যান। পরে করিম মিয়ার গোডাউন জব্দ করেন প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন জানান, বাড়ীর মালিক কে খবর দেওয়া হয়েছে উপজেলায় আসার জন্য। কারখানার মালিক কে পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অভিযানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরিচালক সৌরভ রায়, এস আই দুর্জয় সরকারসহ শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com