বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

  • আপডেট টাইম রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২৬৭ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। গতকাল শনিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজ খবর নেন। এ সময় তিনি রোগীদের সাথে কথা বলেন সেই সাথে কর্মরত ডাক্তারদের স্বাস্থ্য সেবায় দিক নির্দেশনামুলক পরামর্শ প্রদান করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল হাসনাত এ সময় হাসপাতালের সামগ্রিক সেবার বিষয় বর্ণনা করেন।
উপজেলা চেয়ারম্যান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসকদের নিয়মিত হাসপাতালে উপস্থিত থেকেই সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করতে হবে। রোগীরা কোন ভাবে সেবা বঞ্চিত না হন সেদিকে খেয়াল রাখার প্রতি ও তিনি ডাক্তারদের অনুরোধ করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্স বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com