বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাই উপজেলা বিএনপির সহ-সভাপতি আগা মিয়ার বহিস্কারাদেশ প্রত্যাহার

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ আগস্ট, ২০১৪
  • ৫১৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা, লাখাই উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য এ এম ওয়াহেদুজ্জামান আগা মিয়া বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডঃ রুহুল করিব রিজভী গত ১২ আগস্ট স্বাক্ষরিত একপত্রে এ বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, বিগত লাখাই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলের প্রার্থীতা নিয়ে এক অভিযোগের ভিত্তিতে দলীয় শৃংখলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকালাপের জন্য লাখাই উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য এ এম ওয়াহেদুজ্জামান আগা মিয়াকে দলের প্রাথমিক পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়।
পরবর্তীতে আগা মিয়া ভারপ্রাপ্ত মহাসচিব বরাবরে আবেদন করলে তার এ বহিস্কার আদেশ প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়। এতে বলা হয়, এখন থেকে আগা মিয়া দলীয় শৃংখলা ও গঠনন্ত্র মেনে দেশ ও দলের কল্যাণে অবদান রাখতে সক্ষম হবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com