মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ৭শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৫৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৭শ পিস ইয়াবাসহ মোজাহিদ আহমদ শাহীন (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোজাহিদ আহমদ শাহীন সদর ইউনিয়নের ছোট আলীপুর গ্রামের সাজন মিয়ার ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়- গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসানের নেতৃত্বে একদল সদস্য উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের অভিযান চালিয়ে মোজাহিদ আহমদ শাহীন (৩৯) কে আটক করে। এ সময় শাহীনের শরীর তল্লাশী করে ২ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ৭শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। রাতে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান বাদী হয়ে মোজাহিদ আহমদ শাহীনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নবীগঞ্জ মামলা দায়ের করেন। পরে শাহীনকে থানায় হস্তান্তর করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com