বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪
  • ৪৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনের প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লূৎফুর রহমানের সভাপতিত্বে সভায় আলোচনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আশরাফ আলী, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মাহমুদ চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, এসআই সুধীন দাশ, প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম রব্বানী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমূখ। সভায় আগামী ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে নবীগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টিান, সরকারী-আধা সরকারী প্রতিষ্টান এবং ব্যবসায় প্রতিষ্টানসহ সকল প্রতিষ্ঠানে সঠিক মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কমিটি সকল প্রতিষ্টানে তদারকি করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com