শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচঙ্গের মশাকলি গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষ ॥ নিহত ২ ॥ ১২ দাঙ্গাবাজ আটক ॥ ৫ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৩৩৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের মশাকলি গ্রামে পুর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এতে উভয়পক্ষের আহত হয়েছে অন্তত ২৫ জন। গতকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জয় কুমার দাশ ও সনি দাশ গংদের মধ্যে এই সংঘষের্র ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পেটের মধ্যে ফিকল বিদ্ধ গুরুতর আহত অবস্থায় সুব্রত দাস (৩৫) কে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত সুব্রত দাস মশাকলি গ্রামের বাসিন্দা মৃত দশরত দাসের ছেলে। অপর গুরুতর আহত সুজিত দাশকে হবিগঞ্জ থেকে সিলেট প্রেরন করা হলে রাস্তায়ই মৃত্যু হয় সুজিত দাসের। নিহত সুুজিত দাশ মশাকালি গ্রামের সুনীল দাশের ছেলে। অন্য আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর পুলিশ সুপার এস এম মুরাদ আলি আহতদের দেখতে সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় সাথে ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব। এদিকে ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবসহ বিপূল সংখ্যক পুলিশ মশাকালি এলাকায় অভিযান চালিয়ে দাঙ্গায় ব্যবহৃত ফিকল, টেটাসহ ৫ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় সংঘর্ষে জড়িত থাকার দায়ে ১২ দাঙ্গাবাজকে আটক করা হয়। এ বিষয়ে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার এসআই অমিতাভ দাস তালুকদার জানান, ঘটনার পর পরই আমরা ওই এলাকায় অভিযান চালিয়ে ১২ দাঙ্গাবাজকে আটক ও বিপূল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করি। তিনি জানান, মশাকালি গ্রামের ওই দু’পক্ষের মধ্যে বিগত ১০ এপ্রিল গ্রাম্য দাঙ্গার সম্ভাবনার খবর আসে বানিয়াচং থানায়। তাৎক্ষনিক অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব’র নির্দেশে থানা পুলিশ মশাকালি গ্রামে অভিযান চালিয়ে ১০ জন দাঙ্গাবাজকে আটক করে। পরবর্তীতে আটককৃত দাঙ্গাবাজদের ৫৪ ধারায় আদালতে প্রেরন করা হয়। আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে আবারও তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান, উক্ত সংঘর্ষের ঘটনায় আইনী প্রস্তুতি চলছে। সংঘর্ষ পরবর্তী ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com