বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে দোকান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে পঞ্চাশোর্ধ্ব (৫০) এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১০ এপ্রিল) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বিরামচর এলাকার পাশের একটি পরিত্যক্ত দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে তাদের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার (ওসি) মোঃ নাজমুল হক কামাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। তবে ওই ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার আলামত পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com