বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

উমেদনগরে কদমচাল দরবার শরীফের ইফতার মাহফিল

  • আপডেট টাইম সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর শাহ জালাল (রঃ) সুন্নীয়া মাদ্রাসা মাঠে ঐতিহ্যবাহী কদমচাল দরবার শরীফের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় গতকাল রবিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পীরে কামেল মোকাম্মেল আলহাজ্ব শাহ সুফি হযরত মাওলানা ক্বারী আবুল কাসেম নকশেবন্দী মোজাদ্দেদী কদমচালি মাঃজিঃআঃ অষ্টগ্রাম কিশোরগঞ্জ। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বানিয়াচং-আজমিরীগঞ্জ সাংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খাঁন এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, বানিয়াচং উপজেলার চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান আওয়াল, পইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ। ইফতার মাহফিলে হাজার হাজার লোকের সমাগম ঘটে। মাহফিল পরিচালনা করেন কদমচাল দরবার শরিফের হুজুর কেবলার বড় ছাহেব জাদা হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ। ইফতার মাহফিলে দেশবাসীর জন্য দোয়া করেন আলহাজ্ব মাওলানা ক্বারী মোঃ আবুল কাসেম হুজুর কেবলা কদমচাল দরবার শরিফ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com