বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে পিকআপের ধাক্কায় ১ বৃদ্ধ নিহত

  • আপডেট টাইম সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৯২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার সিলিন্ডার ভর্তি পিকআপের ধাক্কায় ইসলাম উদ্দিন (৭০) নিহত হয়েছে। মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের মৃত ফকির চানের ছেলে। গতকাল রোববার বিকালে এ ঘটনা ঘটে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, রোববার বিকাল ৪টার দিকে সিলেটগামী গ্যাস সিলিন্ডার ভর্তি অজ্ঞাতনামা পিকআপ গাড়ি পথচারী ইসলাম উদ্দিন কে ধাক্কা মেরে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে মাধবপুর উপজেলা হাসপাতালে আনা হলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা ইসমাইল কে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সন্ধ্যা অনুমান ৭ টার সময় তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com