নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ মিনিবাস মালিক সমিতির সভাপতি বজলুর রশিদের পিতা নবীগঞ্জের বিশিষ্ট সালিশ বিচারক সবার প্রিয় মুখ নয়’মৌজার ঘোলডুবা গ্রামের হাজী হিরা মিয়া (৯৫) আর নেই। তিনি গত সোমবার রাতে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ৬ পুত্র কন্যা নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার নামাজে জানাযা গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ঘোলডুবা ফুটবল মাঠে অনুষ্টিত হয়। এতে রাজনৈতিক, সামাজিক, জন প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশগ্রহণ করেন।
উক্ত জানাযা নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, নবীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ছাবির আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, সৈয়দ খালেদুর রহমান খালেদ, ওসমানীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান লুকমান আহমদ, প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রউফ, খালেদ আহমদ পাঠান, আশিক মিয়া, আক্তার হোসেন ছুবা, উপজেলা জাপার আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ক্বাজী ওবায়দুল কাদের হেলাল, পৌর আওয়ামীলীগের সভাপতি মুজাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুশাহিদ আলী, পৌর জামায়াতের সেক্রেটারি সাইদুল হক চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আউয়াল, উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, নবীগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রসমাজের সভাপতি নিয়ামুল করিম অপু প্রমুখ।