বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাটে রোহিঙ্গা যুবক আটক

  • আপডেট টাইম রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে এক রোহিঙ্গা যুবককে (২২) আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (৮ এপ্রিল) উপজেলার রাণীগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ২২ বছর বয়সী রুবেল মিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালি শরণার্থী শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।
চুনারুঘাট থানার ওসি রাশিদুল হক বলেন, ওই যুবক মিরাশী এলাকায় ভবঘুরের মত চলাফেরা করছিলেন। গত শুক্রবার রাতে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। রুবেলকে শরনার্থী ট্রানজিট ক্যাম্পে পাঠানোর জন্য প্রক্রিয়া শুরু হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আটক রুবেলের পরিচয় শনাক্ত করেছেন। তিনি জানান, ওই যুবকের বয়স যখন ৫ বছর ছিল; তখন যে কোনভাবে সে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে চলে আসে। পরে গত ১৮ বছর ধরে এ দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছে। সে এর আগেও দেশের বিভিন্ন স্থানে কয়েকবার পুলিশের হাতে আটক হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com