বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটের আমিনা পাবেন পাকা ঘর ॥ বিমান প্রতিমন্ত্রীর আশ্বাস

  • আপডেট টাইম শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৩৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামের আমিনা বেগম। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় পাঁচ সন্তানকে নিয়ে থাকতেন বাবার বাড়ির একটি মাটির ঘরে। কিন্তু ২৮ মার্চ ভোর রাতে আগুনে পুড়ে যায় তার মাটির ঘর। ঘর থেকে তিনি কোন কিছুই বের করতে পারেননি। পুড়ে অঙ্গার হয়ে যায় তার সবকিছু।
পরদিন বিকেলে বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি, পরিদর্শন করেন আমিনার বাড়ি। তিনি আশ্বাস দেন সকলের সহযোগিতায় তাকে একটি পাকা ঘর করে দেয়া হবে। যেমন আশ্বাস তেমন কাজ। গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের পক্ষে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর আমিনার পাকা ঘরের কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, চুনারুঘাট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দালুর রহমান আবদাল, জাকির হোসেন পলাশসহ অনেকেই। উল্লেখ্য, চুনারুঘাট প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের তত্ত্বাবধানে, বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপির আর্থিক অনুদান, স্থানীয় ব্যবসায়ী ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্মাণ করা হচ্ছে আমিনার জন্য পাকা ঘর।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com