শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জে সিরিজ বোমা হামলার ২ মামলায় ৩ জনের সাক্ষ্য গ্রহণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪
  • ৮৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ৫টি স্থানে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ৫ মামলার ২টিতে ৫ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ৩ সাক্ষী। গতকাল সোমবার দুপুর ১২টায় জেএমবি’র সাবেক প্রধান সাইদুর রহমানসহ ৫ আসামিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. হাসানুল ইসলামের আদালতে হাজির করা হয়। আসামিদের মধ্যে গাজীপুরের কাশীমপুর কারাগার থেকে হাফেজ হুজাইফা উরফে ওবায়দুল্লা এবং জেএমবির সাবেক প্রধান সাইদুর রহমান, তার ছেলে এইচ এম শামীম, আজিজুল ইসলাম গাজী ও বেলাল হোসেন ওরফে তামিমকে হবিগঞ্জ কারাগার থেকে আনা হয়। মামলার অপর ২ আসামি সালাউদ্দিন ও শফিকুল শুরু থেকেই পলাতক। আদালতে বিশেষ ট্রাইব্যুনাল ৮নং মামলায় ২ জন সাক্ষী রোশন আলী ও সালেহ আহম্মদ চৌধুরী এবং বিশেষ ট্রাইব্যুনাল ১০নং মামলায় সালেহ আহম্মদ চৌধুরী সাক্ষ্য দেন। ইতোপূর্বে ২ মামলায় ৪৫ জন সাক্ষীর মধ্যে ২০ জন সাক্ষ্য দিয়েছেন। আদালত ১৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের ন্যায় হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ ৫টি স্থানে একযোগে সিরিজ বোমা হামলা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক ৫টি মামলা দায়ের করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com