সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা ॥ চলাচলে ব্যাঘাত

  • আপডেট টাইম শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে সড়কের দুইপাশে অবৈধ স্থাপনা গড়ে উঠায় যান চলাচলে ব্যাঘাত ঘটছে। পাশাপাশি যানজট লেগেই থাকে। সাধারণ মানুষ এতে করে চরম ভোগান্তিতে পড়ছেন। অভিযোগ রয়েছে, প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় দিন দিন তারা আরও বেপরোয়া হয়ে উঠছে।
সম্প্রতি রেলওয়ে পার্কিংয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে লোহা দিয়ে বেড়া দেয়া হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই পুনরায় ড্রেনের ওপর মানুষের চলাচলের রাস্তায় অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করায় চলাচলের ব্যাঘাত ঘটছে। এ নিয়ে প্রতিবাদ করলে কতিপয় ব্যবসায়ী তাদের ওপর চড়াও হয়। কয়েকজন ব্যবসায়ী জানান, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই তারা রাস্তার ওপর ব্যবসা করছেন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, রেলওয়ে পার্কিং থেকে ড্রাইভার ও দাউদনগর বাজারসহ বিভিন্ন এলাকায় রাস্তার দুইপাশে অবৈধ স্থাপনা বসিয়ে তরমুজ, আনারস, তরিতরকারি, ফল বিক্রি করছে কতিপয় ব্যবসায়ী। পথচারীরা অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com