বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে চাঞ্চল্যকর টমটম চালক হত্যার রহস্য উন্মোচন র‌্যাবের হাতে আটক ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে টমটম চালক আয়াত আলী হত্যাকাণ্ডে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। গত মঙ্গলবার (২৮ মার্চ) শায়েস্তাগঞ্জ ও মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল।
আটকৃতরা হল, শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের আলমগীর হোসেনের ছেলে মিঠুন মিয়া (২৪) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পুর্ববাগ এলাকার জমশের আলীর ছেলে ভাঙারী ব্যবসায়ী ওসমান (৩৫)।
গতকাল বুধবার (২৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেঃ মোহাম্মদ নাহিদ হাসান। তিনি জানান, গত রবিবার (২৬ মার্চ) বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের বড় বাড়ি কবরস্থান এলাকা থেকে টমটম চালক আয়াত আলী (২৫) এর মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। নিহত আয়াত আলী স্থানীয় আমির হোসেন নামে এক ব্যক্তির টমটম ভাড়ায় চালাতেন। এর পুর্বে গত ২৩ মার্চ রাত থেকে টমটমসহ সে নিখোঁজ হয়।
এ ঘটনায় গত ২৭ মার্চ নিহতের বড় ভাই বিলাল মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টমটমের ৫টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের শায়েস্তাগঞ্জ থানার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com