শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

৪৫০ পিস ইয়াবাহ সহ মাদক ব্যবসায়ী আব্দাল আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাদক ব্যবসায়ী আব্দাল মিয়া (৪০) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত ২৫ মার্চ রাতে ডিবির ওসি সফিকুল ইসলামের নির্দেশে এসআই অভিজিৎ ভৌমিক ও এএসআই মামুনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ সময় তার হেফাজত থেকে ৪৫০ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানকালে ইলিয়াছ হোসেন নামের অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, আব্দাল মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সদর থানায় ১ ডজন মাদক মামলা রয়েছে। এতোদিন সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com