শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে ১২ জুয়াড়ি গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের গতকাল শনিবার (২৫ মার্চ) দুপুরে আদালতে সোপর্দ করা হয়। এর আগে গতকাল শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাত দেড়টায় উপজেলার বনগাঁও গ্রামের জিতু মিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল হক এর নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃতরা হল, উপজেলার দুধপাতিল এলাকার রমিজ উল্ল্যার পুত্র এবং সম্প্রতি ধর্ষণ মামলায় কারাগারে থাকা বরখাস্ত পুলিশ সদস্য শিবলুর ভাই মোঃ শাহিদ মিয়া (২৮), রজব আলীর ছেলে রায়হান (২০), সৈয়দ আলীর পুত্র সিদ্দিক মিয়া (৪৫), তৈয়ব আলীর পুত্র রাজু মিয়া (২৫), আঃ হাশেমের পুত্র কাউছার মিয়া (২৭), ছাবর আলীর পুত্র আছকির মিয়া (৪০), মৃত ইয়াকুব আলীর পুত্র জিতু মিয়া (৬৫), মৃত জহুর আলীর পুত্র আঃ আহাদ (৫০), আঃ রশিদ মিয়ার পুত্র শিশু মিয়া (২৭), আঃ রাজ্জাক মিয়ার পুত্র হেলিম (৩৮), আব্দুল হেকিমের পুত্র আঃ ছালাম (৪২), মৃত খুরশেদ মিয়ার পুত্র আঃ মোতালিব (৪৫)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com