শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে ৪ জুয়াড়ি গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া সরঞ্জামসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলার ৬নং ইউনিয়নের কাগাপাশা গ্রামের নুর মিয়ার মালিকানাধীন ১তলা বিল্ডিংয়ের ভাড়া বাসায় একদল পুলিশ অভিযান পরিচালনা করে।
এ সময় জুয়াড়িরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ইছবপুর গ্রামের মোঃ আলী হায়দার মিয়ার পুত্র জুয়াড়ী শফিকুল ইসলাম, আলাই মিয়ার পুত্র রামিন মিয়া, মিয়াধন মিয়ার পুত্র আলকুছ মিয়া ও হরেকৃষ্ণ দাসের পুত্র বাপ্পী দাশকে নগদ ২৮৩০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার করা হয়।
বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়মিত মামলা রুজু করে আসামীদের বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com