শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

লাখাইয়ে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪
  • ৪৪২ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার উপজেলার কৃষকদের মাঝে ২২ হাজার কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করা হয়েছে। ইউএনও মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ সহকারী কর্মকর্তা মুজাম্মেল হকের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-লাখাই আসনের সাংসদ অ্যাডঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ মুশফিউল আলম আজাদ ও কৃষি অফিসার শহিদুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, আ’লীগ সরকার কৃষি বান্ধব সরকার। এ সরকার ক্ষমতায় আসার পর থেকে কৃষকরা ন্যায্যমূল্যে সার ও বীজ পাচ্ছে। কৃষকই হচ্ছে এ দেশের মূল চালিকা শক্তি। কৃষক বাঁচলে জনগণ বাচঁবে বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com