শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শায়েস্তাগঞ্জে বিভিন্ন হোটেল রেস্তোরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি

  • আপডেট টাইম সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বিভিন্ন হোটেল রেস্তোরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এসব খাবার খেয়ে ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু বৃদ্ধসহ অনেকেই। জেলার ব্যস্ততম এলাকা হলো শায়েস্তাগঞ্জ। এখান থেকে প্রতিদিন শত শত মানুষ ট্রেনসহ বিভিন্ন যানবাহনে বিভিন্ন জেলায় গমন করেন। এ সুযোগ কাজে লাগিয়ে হোটেল রেস্তোরার মালিকরা পঁচাবাসি ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি করছেন। ভুক্তভোগীরা অভিযোগ করেন, শায়েস্তাগঞ্জ পৌরসভা এলাকার বিভিন্ন নামীদামি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে পঁচাবাসি খাবার বিক্রি করা হচ্ছে। ইতোপূর্বে ভ্রাম্যমান আদালত জরিমানা করে সর্তক করে। তারপরও কিছুদিন যেতে না যেতেই তারা পুনরায় এসব কাজে জড়িয়ে পড়ে। আসন্ন রমজান। তাই অস্বাস্থ্যকর পরিবেশে যাতে খাবার বিক্রি না করায় সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন শায়েস্তাগঞ্জবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com