বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে প্রীতি ক্রিকেট ম্যাচে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন জেলা জজ দল

  • আপডেট টাইম রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৩০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা ও দায়রা জজ আদালত এবং হবিগঞ্জ বনাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মধ্যকার ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ মার্চ আধুনিক জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হবিগঞ্জ ক্রিকেট দলকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জেলা ও দায়রা জজ আদালত হবিগঞ্জ ক্রিকেট দল।
উক্ত ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হারুন-অর-রশীদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোঃ আজিজুল হক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছিপাত উল্লাহ ও আলীম উদ্দিনসহ হবিগঞ্জ জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর অন্যান্য বিজ্ঞ বিচারকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com