শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চিরনিদ্রায় শায়িত হলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ এর মমতাময়ী মা জামেনা খানম

  • আপডেট টাইম শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৩২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ ও ইংল্যান্ড প্রবাসী মোহাম্মদ নাজিমের মাতা জামেনা খানম এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মসজিদের খতিব ও বিশিষ্ট মাওলানা আব্দুল মজিদ ফিরোজপুরী। জানাযার নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভা মেয়র ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ, বানিয়াচং উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ বশির আহমেদ, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা, ওসি তদন্ত বদিউজ্জামান, সাবেক পিপি এডভোকেট দেওয়ান মসউদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, চৌধুরী মোঃ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, সৈয়দ এখলাছুর রহমান খোকন, রাশেদ আহমেদ খান প্রমূখ। এছাড়াও জানাযায় সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক, সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে শহরের খাদ্য গোদাম এলাকায় দ্বিতীয় জানাজা শেষে তাকে কামড়াপুর মোকামবাড়ী কবরস্থানে তার স্বামীর পাশে চিরনিদ্র্র্রায় শায়িত করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৯ মার্চ রাত সোয়া ১১ টায় হবিগঞ্জ শহরের পিটিআই রোডস্থ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি হবিগঞ্জ শহরের বগলা বাজারের মরহুম নজরুল ইসলামের স্ত্রী মরহুমা জামেনা খানম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com