শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচংয়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন এমপি মজিদ খান

  • আপডেট টাইম রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে কর্মরত সকল পর্যায়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খান। গতকাল শনিবার (৪ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং-আজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব।
মতবিনিময় সভায় প্রধান অতিথি এমপি মজিদ খান বানিয়াচংয়ের ঐতিহাসিক গড়ের খাল পুনর্খননসহ বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকায় বিগত ১৪ বছরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া,রাস্তা-ঘাট,ব্রীজ-কালভার্ট প্রভৃতি কাজের বিবরণ তুলে ধরেন। এই সরকারের আমলে এই দুই উপজেলায় বিভিন্নখাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নাই। এমপি মজিদ খান আরো বলেন, বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলাকে আর অবহেলিত বলা যাবেনা। শেখ হাসিনা সরকার গঠন হওয়ার পর থেকে সারাদেশ সহ আমার নির্বাচনী এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎ স্বাস্থ্য ও শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা স্বাধীনতার পরে আর কোন সরকার বা এমপি এতো উন্নয়ন করেন নাই। সরকারের এই সফলতা সংবাদপত্রে তোলে ধরতে উপস্থিত সাংবাদিকদের অনুরোধ করেন তিনি। বিশেষ করে বানিয়াচং সাগরদীঘিকে প্রধানমন্ত্রীর দেয়া পর্যটন ঘোষণার দ্রুত বাস্তবায়ন করবেন বলে উপস্থিত সাংবাদিকদের আশ্বস্ত করেন এমপি মজিদ খান। মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রখেন বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয় পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান, ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধনমিয়া, ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরফান উদ্দিন, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া প্রমুখ। সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com