বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে নগদ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এগুলো হলো- বুল্লাবাজার এ সানী ফুড অ্যান্ড বেকারি ও কালাউক সড়ক বাজারে মিরান শাহ ফুড অ্যান্ড বেকারি। এ ২টি প্রতিষ্ঠানের প্রত্যেকটি থেকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিএসটিআই অধিদপ্তরের সহকারী পরিচালক শাওন কুমার ধর এবং লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা বিএসটিআই’র অনুমোদন না থাকায় ওই ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) মৃদুল কুমার ভৌমিক ও সঙ্গীয় পুলিশ ফোর্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com