বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে ডিবি পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়াড়িকে আটক করা হয়েছে। গত রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলার স্নানঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, উত্তর স্নানঘাট এলাকার বাসিন্দা মোঃ তাহির মিয়া ছেলে মোঃ সাদির আহম্মেদ (২২), একই এলাকার সুন্দর আলীর ছেলে মোঃ রহিম আলী (৪৫), একই এলাকার মৃত ফটিক মিয়া ছেলে মোঃ ইব্রাহিম (৩২), নিদনপুর দক্ষিনপাড়া এলাকার বাসিন্দা মৃত সারদা চন্দ্র দাস ছেলে সুশেন্ত চন্দ্র দাস (৫৭), মুদাহরপুর এলাকার বাসিন্দা মোঃ রঙ্গু মিয়া ছেলে মোঃ মুসাইদ (২৮), গুলগাঁও এলাকার বাসিন্দা মৃত এরশাদ উল্ল্যাহ ছেলে নবিদ আলী (৪৫), নোয়াঐ এলাকার বাসিন্দা সাহেব আলীর ছেলে মুতাব্বির (২৮) আটকৃত সবার বাড়ি বাহুবল উপজেলায়। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ২শ টাকা, ১টি চামড়ার চুঙ্গি, ৩টি হলুদ গুটি (যাহাতে বিভিন্ন প্রদর্শনী চিহ্ন রয়েছে) ১টি প্লাস্টিকের চট (যাতে তাসের বিভিন্ন মনোগ্রাম আছে) সহ জুয়া খেলারত অবস্থায় আটক করা হয়। ডিবি পুলিশের দাবি অভিযানের উপস্থিতি টের পেয়ে আরো ৫/৬ জন অজ্ঞাত আসামী পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com