বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইনাতগঞ্জে জুয়ার আসর থেকে যুবকসহ ২ জন গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ জুয়ার আসর থেকে নগদ টাকাসহ জুয়েল (২৫) নামে এক জুয়ারিকে গ্রেফতার করেছে। সে জগন্নাথপুর উপজেলার খাঁনপুর গ্রামের ছেরাগ আলীর পুত্র। ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মোসলেহ উদ্দিন আহমেদ সহ একদল পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে ইনাতগঞ্জ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় জুয়ার আসর থেকে নগদ ১ হাজার ৭০০ টাকা উদ্ধার করে জব্দ করে। অপরদিকে গত বুধবার রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আবু বাককর গোপন সংবাদের ভিত্তিতে ৩ মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী রিপন মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে। সে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের মত জালাল মিয়ার পুত্র। ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মোসলেহ উদ্দিন আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com