শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বাহুবলে রমজানকে সামনে রেখে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে প্রশাসন

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পবিত্র রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানে ‘রেইট চার্ট’ হালনাগাদ করার জন্য অনুরোধ জানানো হয়। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অচিরেই কঠোর ব্যবস্থা গ্রহণের হুসিয়ারী প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত আলী, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক রাহিন, ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, ইউপি চেয়ারম্যান আ.ক.ম উস্তার মিয়া তালুকদার, বাহুবল বাজার মসজিদের ইমাম মুফতি মাওলানা তাজুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নিহার রঞ্জন দেব ও আনসার ভিডিপি ইন্সট্রাক্টর অসিম দেব প্রমুখ।
সভায় বাজার মূল্য নিয়ন্ত্রণ ছাড়াও বাহুবল বাজারের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপরও আলোচনা অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com