রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

মাধবপুরে চুরি যাওয়া গরু আনতে গিয়ে যুবক নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে চুরি যাওয়া গরু আনতে গিয়ে জুবাইর মিয়া নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার ছাতিয়াইন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শি সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে আসকির মিয়ার গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যায়। এ সময় গ্রামের লোকজন একটি পিকআপ যোগে গরু বহনের দৃশ্য দেখতে পেয়ে পিকআপটিকে পিছন থেকে ধাওয়া করে। জনতার ধাওয়ায় চুরের দল গরু ভর্তি ঢাকা মেট্রো ন-২১-৬৪৮৮ নং এর পিকআপ গাড়ীটি ফেলে পালিয়ে যায়। উপস্থিত জনতার মাঝে উপজেলার গোপীনাথপুর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে খলিল মিয়া (২৫) ফেলে রাখা গাড়ীটির চালকের আসনে বসে ঘোরাতে গেলে সড়কের পাশে খাদে নামতে থাকে। এসময় গাড়ীর উপরে থাকা অন্যনারা আত্মরক্ষার্থে লাফালাফি করে নামতে গিয়ে ওই গ্রামের খলিল মিয়ার ছেলে জুবাইর মিয়া (২৫) গাড়ীর চাকার নিছে পড়ে গেলে গাড়ীটি তার উপর দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে জুবাইর মৃত্যুর কূলে ঢলে পড়ে। খবর পেয়ে থানা ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আতিকুর রহমানসহ একদল পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করে ময়না তদন্তের জন্য প্রেরন করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, গাড়ীটির মালিকানাসহ চোরাই কাজে জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com