শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আজমিরীগঞ্জে মাদক, ধর্মীয় উগ্রবাদ জঙ্গিবাদ ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে সমাবেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭০ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলায় মাদক, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩ ফেব্রুয়ারি সোমবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসন আজমিরীগঞ্জ এর সহযোগিতায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠােেন সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার প্রশাসক ইশরাত জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, উজেলা চেয়ারম্যান চেয়ারম্যান মর্তুজা হাসান, উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমি, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গণ, উপজেলায় কর্মরত বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, সভাপতি, উপজেলা আওয়ামীলীগ, আজমিরীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, মিডিয়ার প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ। সমাবেশ শেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে ফিতা পাইপ বিতরণ ও সুবর্ণ নাগরিকগণের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এছাড়াও তিনি বানিয়াচঙ্গ উপজেলায় খান বাহাদুর ওয়াকফ স্টেটের ১নং কাচারী ভবনের সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com