বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পৌরসভার অনুমতি ব্যতিরেকে সাটানো ব্যানার ফেষ্টুন, প্রচার ও বিজ্ঞাপন বোর্ড নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবিগঞ্জ পৌরসভার নির্দেশ

  • আপডেট টাইম শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন রাস্তা ও রাস্তার পাশে সাটানো ব্যানার, ফেষ্টুন, প্রচার ও বিজ্ঞাপন বোর্ড সরিয়ে নিতে বলেছে হবিগঞ্জ পৌরসভা। পৌরসভার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সম্প্রতি হবিগঞ্জ শহরের বিভিন্ন রাস্তায় ও রাস্তার পাশে পৌরসভার অনুমতি ব্যতিরেকে ব্যাপক সংখ্যায় ব্যানার, ফেষ্টুন এবং প্রচার ও বিজ্ঞাপন বোর্ড সাটানো অবস্থায় দেখা যায়। এ সকল ব্যানার-ফেষ্টুন-বোর্ড ড্রেন, রাস্তা ও ফুটপাতে পড়ে আবর্জনার সৃষ্টি হচ্ছে। ড্রেনে এ সকল ফেষ্টুন পড়ায় পানি নিস্কাশন ব্যহত করছে। কোন কোন স্থানে যানবাহন চলাচলেও প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। তাছাড়া যত্রতত্র ব্যানার ফেষ্টুন, বিজ্ঞাপন ও প্রচার বোর্ড সাটানোর কারনে শহরের সৌন্দর্য্য বিনষ্ট হচ্ছে। তাই অবিলম্বে নিজ নিজ ব্যানার ফেষ্টুন, বিজ্ঞাপন ও প্রচার বোর্ড ইত্যাদি সড়িয়ে ফেলতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো হয়েছে। অন্যথায় পৌরসভার পক্ষ হতে এগুলো অপসরাণ করা হবে বলেও জানানো হয়। এই সম্পর্কিত ঘোষনার পাশাপাশি রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান-পাট, সাইনবোর্ড, মালামাল, নির্মাণ সামগ্রী ইত্যাদি না রাখার জন্য বলা হয়। এছাড়াও নাম্বার প্লেইটবিহীন অবৈধ টমটম শহরে প্রবেশ না করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো হয়। এ সকল বিষয়ে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি ইতিমধ্যে শহরের মাইকিং করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com