মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে এমপি আবু জাহির ॥ শেখ হাসিনার নেতৃত্ব সারা বিশ্বে প্রসংশিত হয়েছে

  • আপডেট টাইম সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব সারা বিশ্বে প্রসংশিত হয়েছে। তাঁর সততা ও দেশপ্রেম বিশ্বে স্বীকৃতি। এমপি আবু জাহির গত শনিবার রাতে হবিগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।
এ সময় তিনি বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতে সকলের প্রতি অহবান জানান। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি নানা নির্দেশনা দিয়েছেন। সম্মেলন অনুষ্ঠানে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জুনায়েদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন শিপনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক কাউন্সিলর গৌতম কুমার রায়।
আরও বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, শাহবাজ চৌধুরী, এলাকার মুরুব্বী আব্দুল খালেক টেনু, শামছু মিয়া, আমিনুল ইসলাম রফিক, নিতেন্দ্র সূত্রধর, সিরাজুল ইসলাম মনফর, আব্দুল হক, মুগল মিয়া, ছোট মিয়া, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শেখ আব্দুল হান্নান, মঈন উদ্দিন চৌধুরী সুমন, হামিদুর রহমান ঝুনু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com