মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে যুবদল নেতার পিতৃ বিয়োগ ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম শুক্রবার, ৮ আগস্ট, ২০১৪
  • ৪৩০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামীম আহমদ মনা’র পিতা মথুড়াপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী আব্দুল কাদির ওরপে আক্কল উল্লা গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি -রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৭ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন। ওই দিন বিকাল সাড়ে ৫টায় মরহুমের নিজ বাড়ির আঙ্গিনায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারিক রনি, উপজেলা যুবদলের সভাপতি এটিএম সালাম, সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপন, যুবদল নেতা ফখরু মিয়া মেম্বার, সমছু মিয়াসহ গ্রামের বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহন করেন। এদিকে যুবদল সাধারণ সম্পাদক শামীম আহমদ মনা’র পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুবদল ও বিএনপি নেতৃবৃন্দ। তারা এক শোক বার্তায় মরহুমের বিদ্বেহী আত্মার মাগফেরাত কামনা সহ নিহতের স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিদাতারা হলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, সাংগঠনিক সম্পাদক শিহাব চৌধুরী, যুবদলের সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম, সাধারণ সম্পাদক সোহেল আহমদ রিপন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, সহ-সভাপতি আব্দুর রকিব প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com