শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শীতবস্ত্র বিতরণকালে এমপি আবু জাহির প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার অনন্য নজির স্থাপন করেছেন

  • আপডেট টাইম বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বিশ্বে মানবতার অনন্য নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সারাবছর দেশের অস্বচ্ছল মানুষদের পাশে থাকে। এর ধারাবাহিকতায় প্রতিটি এলাকার মানুষ এবারো শীতবস্ত্র পেয়েছে। তিনি গতকাল হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও আশির্বাদ করতে উপকারভোগীদের প্রতি অনুরোধ জানান। পরে উপস্থিত মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য নূরুল আমীন ওসমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আফিল উদ্দিন, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শেখ সুমা জামান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com