বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন বিষয়ক সেমিনার ও গুরুজন সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন বিষয়ক সেমিনার ও গুরুজন সংবর্ধনা অনুষ্টান সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লন্ডন প্রবাসী ৮৭ ব্যাচের ছাত্রদের সৌজন্যে ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক আঙ্গুর খাঁন ইলিয়াছের সভাপতিত্বে প্রধান শিক্ষক মিহির লাল দাশের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মারুফ আহমেদ চৌধুরী, অধ্যক্ষ লুৎফুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সায়মা সুলতানা।
বক্তব্য রাখেন সংবর্ধিত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এম এ বাছিত চৌধুরী, আলহাজ্ব আব্দুল মালিক চৌধুরী, আলহাজ্ব মমোঃ সিরাজুল ইসলাম, মোহাম্মদ আব্দ্ল্লুা, প্রধান শিক্ষক রুবেল মিয়া, প্রধান শিক্ষিকা শাহীনুর আক্তার পান্না প্রমূখ। পরে সংবর্ধিত শিক্ষকদের ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, ৮৭ ব্যাচের লন্ডন প্রবাসী ছাত্রদের সৌজন্যে তাদের প্রিয় ৪জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com