মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ইমামবাড়ীতে ছাত্রীকে ইভটিজিং করা নিয়ে সংঘর্ষ ॥ আহত ৫

  • আপডেট টাইম রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ২৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে রাজরাণী সুভাষিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীকে ইভটিজিং করাকে কেন্দ্র করে টমটম ও সিএনজি চালকদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়েছে। এদিকে ঘণ্টাখানেক যানজট সৃষ্টির কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উঠতি বয়সী টমটম চালকরা টমটম দাড় করিয়ে রেখে স্কুলের শিক্ষার্থীদের ইভটিজিং করে আসছে। এনিয়ে স্থানীয়রা প্রতিবাদ করলেও তারা এর কোনো প্রতিকার পায়নি। এমনকি স্কুল থেকে নিষেধ করার পরও তারা কর্ণপাত করেনি। গতকাল শনিবার দুপুরে স্কুলের সামনে টমটম দাড় করিয়ে ইভটিজিং করে চালক শাহজাহান। এ সময় সিএনজি অটোরিকশা চালক বাঁধা প্রদান করলে দুইজনের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে টমটম ও সিএনজি চালকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত অবস্থায় কাদির ও শরিফকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় বেশ কয়েকটি টমটম ও সিএনজি ভাংচুর করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com