বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ শহরে একের পর এক মোটর সাইকেল চুরি

  • আপডেট টাইম সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ২৮৩ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে একের পর এক মোটর সাইকেল চুরি হচ্ছে। কিন্তু চোরের লাগাম ধরা যাচ্ছে না। এ পর্যন্ত অর্ধশতাধিক মোটর সাইকেল চুরি হলেও লোক দেখানো মাত্র এক দুইটি মোটর সাইকেল উদ্ধার হয়। আর চোরের দলের হাত থেকে সাংবাদিক, ডাক্তার, পুলিশসহ কোনো পেশার মানুষ রেহাই পাচ্ছে না। গতকাল রবিবার শহরের চাঁদের হাসির সামন থেকে ডাঃ আশিকুল মুহিত খানের লাল রংয়ের পালসার মোটর সাইকেল দিনেদুপুরে চোরের দল নিয়ে যায়। সিসি ক্যামেরায় তা ধারণ করা থাকলেও পুলিশ হদিস বের করতে পারে না। এর আগে প্রেসক্লাব সাবেক সভাপতি রাসেল চৌধুরীর মোটর সাইকেল ডিসি অফিসের নিচ থেকে, প্রেসক্লাবের সদস্য সাইফুর রহমান তারেকের মোটর সাইকেল তেঘরিয়া থেকে, সাংবাদিক কাজী মিজানের মোটর সাইকেল জহুর আলীর হোটেলের সামন থেকে, বাহুবল থানার এক এসআইর মোটর সাইকেল চীফ জুডিসিয়াল কোর্টের নিচ থেকে নিয়ে যায়। এ ছাড়াও আরও বিভিন্ন পেশার মানুষের মোটর সাইকেল চুরি হয়। এ পর্যন্ত থানায় অনেক জিডি ও মামলা পেন্ডিং রয়েছে। কিন্তু আজ পর্যন্ত একটি মোটর সাইকেল উদ্ধার হয়নি। মোটর সাইকেল চোরের গডফাদার রিপনকে পুলিশ না ধরতে পারলেও র‌্যাব-৯ ভৈরব থেকে গ্রেফতার করে। কিন্তু সে জেলে থাকলেও তার সাঙ্গপাঙ্গরা বর্তমানে মোটর সাইকেল চুরি করছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com