শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে ছাত্রলীগ নেতা নাজিমের নেতৃত্বে হামলা ও বাড়িঘরে ভাংচুরের অভিযোগ আহত ২ জন সিলেট হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রতিপক্ষের বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনায় নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব-ঘোষিত কমিটির আহবায়ক নাজিম উদৌল্লা চৌধুরীসহ ৯ জনকে অভিযুক্ত করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হামলার ঘটনায় এংরাজ মিয়ার পুত্র জয়নাল মিয়া বাদী হয়ে গতকাল নবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গত ১৩ জানুয়ারী রাতে এংরাজ মিয়ার পুত্র মারুফ মিয়াকে প্রতিপক্ষের লোকজন মারধর করে। এর জের ধরে ১৬ জানুয়ারী রাত ১০ দিকে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব-ঘোষিত কমিটির আহবায়ক নাজিম উদৌল্লা চৌধুরীসহ তার পক্ষের লোকজন নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর গ্রামের এংরাজ মিয়ার বসতবাড়ীতে হামলা-ভাংচুর ও লুটপাট করে। হামলাকারীরা বাড়ীঘরের আলমিরার ড্রয়ার থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় এংরাজ মিয়ার স্ত্রী খায়রুল বেগম (পিয়ারা) এবং তার পুত্র ইয়ারুফ মিয়া গুরুতর আহত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় খায়রুল বেগম (পিয়ারা) এবং ইয়ারুফ মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com