শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ র‌্যাবের অভিযানে যুবক আটক

  • আপডেট টাইম সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৩২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় কলেজ ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে এমরান মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। গত রবিবার (১৫ জানুয়ারি) র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেফট্যানেন্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এ তথ্য জানান। আটক এমরান মাধবপুর উপজেলার সাতপাড়িয়া গ্রামের মৃত নজু মিয়ার ছেলে।
মামলার বরাত দিয়ে র‌্যাবের এ কর্মকর্তা জানান, ধর্ষণের শিকার মেয়েটি গত ২০২২ সালে এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছে। সে গত ৮ জানুয়ারি সন্ধ্যায় মাধবপুর উপজেলার কালিকারপুর এলাকার সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় এমরানসহ কয়েকজন মেয়েটিকে তুলে নিয়ে যায়। পরে শায়েস্তাগঞ্জের একটি বাসায় রেখে এমরান তাকে ধর্ষণ করেন। দু’দিন সেখানে থাকার পর মেয়েটি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
ভিকটিমের বাবা গত ১৩ জানুয়ারি এ ঘটনায় মাধবপুর থানায় মামলা দায়ের করেছিলেন। পরে গত শনিবার শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল এমরানকে আটক করে। তাকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com