বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে গভীররাতে অগ্নিকান্ডে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ২৫৭ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ পৌরসভাধীন লালমিয়া বাজারের অদূরে উপজেলা পরিষদগামী রাস্তার পাশে গভীর রাতে একটি পেট্রোলের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পেট্রোলের দোকানটি সম্পূর্ণভাবে ভস্মিভূত হয়। অগ্নিকান্ডের ঘটনায় অনুমানিক ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশপাশের ব্যবসায়ীরা জানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভাধীন লালমিয়া বাজারের অদূরে উপজেলা পরিষদগামী রাস্তার পাশে উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান, সজিবের মালিকাধীন একটি কাঁচাঘরে বিগত ২ বছর পূর্বে পেট্রোলের ব্যবসা শুরু করে একই এলাকার গোপালনগর গ্রামের বাসিন্দা মৃত হাজী লাবু মিয়ার পুত্র মোঃ মোখলিছ মিয়া (৫০)। এরই ধারাবাহিকতায়, গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাত অনুমানিক পৌণে ২টায় ওই দোকানে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের ব্যবসায়ীরা শোর-চিৎকার শুরু করে। এরই মধ্যে আগুনের লেলিহান শিখায় গ্রাস করে ফেলে সর্বত্র। এরই মধ্যে কয়েকটি পেট্রোল ও অকটেনের ড্রাম বিস্ফুরিত হয়। লোকজনের আগুন নেভানোর চেষ্টার আগেই জ্বালানি তেল সহ সম্পূর্ণ দোকান পুরোপুরিভাবে ভস্মিভূত হয়। সংলগ্ন কোন ব্যবসা প্রতিষ্টান ছিল না। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, তা জানা যায়নি। এতে অনুমানিক ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানায়।
উল্লেখ্য, সংশ্লিষ্ট প্রশাসনকে ম্যানেজ করে আজমিরীগঞ্জ উপজেলায় যত্রতত্র গড়ে উঠেছে পেট্রোলের দোকান। সরকার কর্তৃক অনুমোদিত পেট্রোলের দোকানে অগ্নিনির্বাপক গ্যাস, খালি ও বালুভর্তি বালতি রাখার নিয়ম রয়েছে। কিন্তু তা রাখা হয়না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com