বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আব্দাবখাইয়ে ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন মামলার পলাতক আসামি সজিব গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার আব্দাবখাই গ্রাম থেকে ধর্ষণ, অপহরণ, প্রতারণা, বিভিন্ন মামলার পলাতক আসামি জহিরুল ইসলাম সজিব (৩৫) কে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকালে সদর মডেল থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। সে ওই গ্রামের ইব্রাহিম মিয়ার পুত্র।
অভিযোগ রয়েছে, সে দীর্ঘদিন ধরে পুলিশ, র‌্যাবসহ আইন শৃংখলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছে। ইতোপূর্বে তার বিরুদ্ধে প্রতারণা, অপহরণ, ধর্ষণের একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এতোদিন সে পলাতক ছিলো। তার বিরুদ্ধে দায়েরকৃত উল্লেখযোগ্য মামলাগুলোর মধ্যে আব্দাবখাই গ্রামের জামাল মিয়া বাদি হয়ে সিআর মামলা নং ৩৪৭/২২, জেসমিন আক্তার নিলুফা বাদি হয়ে ধর্ষণ মামলা নং ১০৭/২২, সদর মডেল থানা সফিক মিয়া বাদী হয়ে মামলা নং-জিআর ২৩৩/২২।
এসআই হাবিবুর রহমান জানান, তার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এ ছাড়া প্রতারণা ছাড়াও একাধিক মামলা রয়েছে। আজ শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com