বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

খন্দকার মাহবুব হোসেনের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ

  • আপডেট টাইম সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ২৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, প্রবীণ আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় আলহাজ্ব জি কে গউছ বলেন- খন্দকার মাহবুব হোসেনের মৃত্যুতে হবিগঞ্জ বিএনপি পরিবার গভীর শোকাহত। তিনি ছিলেন একজন বিজ্ঞ আইনজীবী। তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। বিচার বিভাগের স্বাধীনতা, দেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি সোচ্চার ছিলেন। বর্তমান ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার বিরোধী আন্দোলনে অসংখ্য গায়েবী মামলায় আসামী হয়ে আমরা তাঁর কাছে গেলেই কোনো ফি ছাড়াই আমাদের আইনী সহায়তা দিয়েছেন, জামিনের ব্যবস্থা করেছেন। উনার মত একজন বরেণ্য আইনজীবির মৃত্যুতে বিএনপি একজন অভিভাবক হারালো। আমি তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com