বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

২ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের মাদক ব্যবসায়ী মাধবপুরে গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়ার এক ওয়ার্কশপের সামন থেকে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩৬ লক্ষ টাকা।
গতকাল শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ এর উপ পরিদর্শক মোঃ রবি উল্লার নেতৃত্বে গঠিত রেইডিং টিম মাধবপুর থানার জিন্নাতপুর মধ্যবেজুড়া গ্রামস্থ ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন “তারিন ভলকানাইজিং ওয়ার্কশপ” এর সামনে অভিযান চালায়। এ সময় কক্সবাজার জেলার পিয়মখালী ইউপির দক্ষিণ দিকপাড়া গ্রামের ট্রাকের মালিক সৈয়দ উল্লার পুত্র মোঃ জাহিদুল ইসলাম (২৮) ও ট্রাকের চালক বাঁশখালি উপজেলার তৈয়ব আলীর পুত্র আব্দুল হাফেজ (২৫) কে গ্রেফতার করা হয় এবং ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ এর উপ পরিদর্শক মোঃ রবি উল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক কারবারীদের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com