মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে পদক্ষেপ এর আবৃত্তি উৎসব অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৪০৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ “যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ” এ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল পদক্ষেপ এর আবৃত্তি উৎসব। গতকাল ৩০ ডিসেম্বর (শুক্রবার) শহরের আরডি হল প্রাঙ্গনে ‘জন্মেছি বাংলায়’ শিরোনামে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টায় পায়রা উড়ানোর মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। পদক্ষেপ আবৃত্তি পরিষদের সভাপতি নাসরিন হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুমকুম চৌধুরীর সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, তাহমিনা বেগম গিনি ও পদক্ষেপ এর প্রতিষ্ঠাতা সভাপতি তোফাজ্জল সোহেল।
উৎসবের বিভিন্ন সময় অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. শেখ ফজলে এলাহী, বৃন্দাবন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আজহার শাহীন, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক তানসেন আমিন, শিক্ষক সাবিনা ইয়াসমিন, এডভোকেট নাজমা আক্তার চৌধুরী, সিদ্দিকী হারুন প্রমুখ।
উৎসবে নাসরিন হকের গ্রন্ত্রণা ও নির্দেশনায় পদক্ষেপ পরিবেশনা করে “জন্মেছি বাংলায়” এবং সাইমুন ইভান এর নির্দেশনায় চারুকণ্ঠ শিল্পাঙ্গন এর” তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প” পরিবেশনা করে। এছাড়াও প্রায় ৩০ জন একক আবৃত্তি করেন। নৃত্য পরিবেশন করে তাকওয়া ও প্রাপ্তি পাল। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবটি প্রানবন্ত হয়ে ওঠে। উৎসব প্রাঙ্গণে শব্দ কথা প্রকাশনের বইমেলা ভিন্নমাত্রা যুক্ত করে। এর পূর্বে সকাল দশটায় শিশু- কিশোরদের আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com