মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শত বছরেও মেরামতের কাজ হয়নি শায়েস্তাগঞ্জ জংশনে

  • আপডেট টাইম শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৩৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগের ঐতিহ্যবাহী রেল জংশন শায়েস্তাগঞ্জ। বিট্রিশ আমলে তৈরি হয়েছিল। শতবছরেও এ জংশনে উন্নয়নের ছোঁয়া কিংবা মেরামতের কাজ শুরু হয়নি। জোড়াতালি দিয়েই চলছে এ স্টেশনের কার্যক্রম। সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত ২০১২ সালে শায়েস্তাগঞ্জ জংশনটি মডেল জংশন এসে পরিচিত করে নতুন ভবন তৈরি করেন। কিন্তু প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার আগমন উপলক্ষে ১৫ দিন আগ থেকেই দিনে রাতে মেরামত ও উন্নয়নের কাজ করে যাচ্ছেন রেল কর্তৃপক্ষ। স্থানীয়রা মনে করছেন একেই বলে ঠেলার নাম বাবাজি। তবে অভিযোগ রয়েছে, যে পরিমাণ টেন্ডার হয়েছে তার ৫০% কাজও রেল কর্তৃপক্ষ করেনি। কাজের মধ্যে চরম দুর্নীতির আশ্রয় নেয়া হয়েছে। স্থানীয়রা আরও জানান, শুধুমাত্র রঙ, ফুল বাগানসহ রেল লাইনের কিছু ত্রুটিপূর্ণ শিক মেরামত করা হচ্ছে। এ ছাড়া আর কিছুই করা হচ্ছে না। অথচ এসব মেরামতের জন্য পর্যাপ্ত বাজেট রয়েছে মন্ত্রনালয়ের। কিন্তু তার ৫০% কাজও করা হচ্ছে না। সরেজমিনে গিয়ে দেখা যায়, এসব দৃশ্য। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর বোনের আগমনে কাজ করানো হচ্ছে। নতুবা যেভাবে ছিলো সেভাবেই থাকতো। তবে কর্তৃপক্ষ যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবেই কাজ করা হচ্ছে। কাজে গাফিলতির কথা জিজ্ঞাস করলে তারা স্বীকার করে বলেন, কিছুনা কিছু হবেই। শতভাগ কেউ করতে পারবে না। তবে পিডøবিও মিঠুন দাস যদিও যোগদানের পর শায়েস্তাগঞ্জে আসেননি। কিন্তু এখন ১৫ দিন ধরে নিয়মিত দেখাশোনা করছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com